1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা

মাওলানা আব্দুল মুছাব্বির চৌধুরী’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

জকিগঞ্জে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও শিল্পপতি ফাহিম আল্ চৌধুরী’র পিতা মাওলানা আব্দুল মুছাব্বির চৌধুরী (রহ.)-এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুরস্থ মসজিদ ওয়ালা বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবীণ এই আলেমের ২২তম মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রায় একশত আলেম ওলামা ও গরীব অসহায় মানুষ উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুমের মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ।
মরহুম মাওলানা আব্দুল মুছাব্বির চৌধুরী’র বড় ছেলে সমাজসেবী এটিএম সেলিম চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল ছাড়াও ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট চেয়ারম্যানের পিতার মৃত্যু দিবস উপলক্ষে শাহবাগ এলাকার একটি হিন্দু পরিবারের অসুস্থ ব্যক্তি ও বীরশ্রী ইউনিয়নের ডালুরপার গ্রামের একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় ট্রাস্টের সচিব মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ সহ ট্রাস্ট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট