1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন

জকিগঞ্জ হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামের প্রবীণ চিকিৎসক ডা. মোঃ আব্দুল হান্নান-এর বাড়িতে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারী) দিনব্যাপী ডা. মোঃ আব্দুল হান্নান ট্রাষ্ট-এর উদ্যোগে ও বিয়ানীবাজার ক‍্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ব‍্যবস্থাপনায় এবং জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত মানবিক এ কার্যক্রমে হাজারো গরীব ও অসহায় নারী-পুরুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য পৃথক পৃথকভাবে নির্মিত অস্থায়ী চেম্বারে রোগীদের ব‍্যবস্থাপত্র প্রদান ও একদল নার্সের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ প্রদান করেন আয়োজকরা।
ডা. মোঃ আব্দুল হান্নান ট্রাষ্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক ও ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মেডিকেল ক‍্যাম্প পরিদর্শন করেন লন্ডন ক্রয়ডন বারা কাউন্সিলের সাবেক মেয়র ও জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি শেরওয়ান চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও এন্ড এমডি এম. সাব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ‍্যামলী, জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন, জকিগঞ্জ সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ ও সাংবাদিক জুনেদ আহমদ চৌধুরী সহ অনেকেই।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ ডা. মোঃ আব্দুল হান্নান ট্রাষ্ট ও বিয়ানীবাজার ক‍্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এবং জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের এমন মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট