1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের বৃত্তি ৩৯তম বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৯তম বৃত্তি প্রদান ও আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মেজর অব. নাজিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি চন্দনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান ড. হাফিজ আহমদ মজুমদার।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে হাফিজ মজুমদার ট্রাস্ট কর্তৃক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ২১টি বিদ্যালয় অংশগ্রহণ করে। ‘অধিক উৎপাদনই দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ করতে পারে’ বিষয়ে চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় কানাইঘাটের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয় জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন। উভয় দলের বিতার্কিকদের একটি করে ল্যাপটপ ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান শিক্ষক সাব্বির আহমদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক খালেদ মহিউদ্দিন আজাদের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোঃ ফরহাদ রাব্বী, প্রফেসর রুমেল এমএস রহমান পীর, সিলেটের যুগ্ম ও জেলা দায়রা জজ আসাদ মামুনুল ইসলাম, পুলিশ সুপার (ডিবি) শাহরিয়ার আলম পলাশ, সহযোগি অধ্যাপক মুসাদ্দেক হোসেন খাঁন।
অনুষ্ঠানে হাফছা মজুমদার প্রতিভা নিবাষের শিক্ষার্থীরা পৃথক পৃথক শরীরচর্চা প্রদর্শণ করে। অনুষ্ঠান শেষে প্রাথমিক স্তরে ৩৩৭ ও মাধ্যমিক স্তরে ৩০৯জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইমরানা ফেরদৌস বৃষ্টি ও সাঈদা ফয়সল চৌধুরী। অনুষ্ঠানে জকিগঞ্জ-কানাইঘাটের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২৩ সালে অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট