1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন

জকিগঞ্জে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তাছমিয়া রহমান সুনিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ভারতের আগরতলা সহ বাংলাদেশের উপ হাই কমিশন সমূহে হামলার প্রতিবাদে ও আগ্রাসনের আধিপত্যবাদীদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে জকিগঞ্জ ডাক বাংলো থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় এম.এ.হক চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও পৌর কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শামীম আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুর আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে ভারত নারাজ। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভারতের আগরতলা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশী উপ হাইকমিশনে হামলার ঘটনা ন্যাক্কারজনক। অবিলম্বে ভারত সরকারকে বাংলাদেশের নিকট ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট