1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন

জকিগঞ্জের শাহগলীতে গুচ্ছ গ্রামের নির্মাণকাজে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মোঃ এখলাছুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের অন্তর্গত শাহগলী গুচ্ছ গ্রামের নির্মাণকাজে হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন ৬ মাসের নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) হাইকোর্ট থেকে প্রদত্ত্ব প্রত্যায়িত অবিকল প্রতিলিপিতে দেখা যায় বিচারপতি একেএম শহীদুল হক গত ৭ সেপ্টেম্বর এ আদেশ প্রদান করেন।
জানা যায়, উপজেলার শাহগলী বাজার সংলগ্ন সুরমা নদীর তীরে স্থাপিত গুচ্ছ গ্রামের জায়গার মালিকানা নিয়ে সরকার ও জনৈক আজির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজির উদ্দিন নির্মাণাধীন গুচ্ছ গ্রামের জায়গা তার দাবী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন থেকে বলে আসলেও কর্তৃপক্ষ তার কোন কথা আমলে নেননি। উপায়ন্তর হয়ে আজির উদ্দিন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করে এডভোকেট হাবিবুর রহমানের মাধ্যমে হাইকোর্টে জায়গার উপর একটি নিষেধাজ্ঞার আবেদন করেন।
সেই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্টের মহামান্য বিচারপতি একেএম শহীদুল হক নির্মাণাধীন গুচ্ছ গ্রামের উপর ৬মাসের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট