1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জ চুরি করতে গিয়ে হাতেনাতে আটক চোর

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

জকিগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউপি’র ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর গ্রামের বড় মসজিদের উত্তর বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আটক চোর চক্রের সদস্য হারিছ উদ্দিন (৩৩) উপজেলার মানিকপুর ইউপি’র জিয়াপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
জানা যায়, গত এক সপ্তাহ ধরে কামালপুর গ্রামসহ আশপাশের এলাকায় হারিছের নেতৃত্বে চুরি সংগঠিত হয়ে আসছিলো। তবে তারা এতদিন ছিল ধরাছোঁয়ার বাইরে। সোমবার রাতে কামালপুর গ্রামের মরহুম মাওলানা আহমদুর রহমান ছেলে প্রবাসী ফেরদৌস আহমদের বাড়ি’র দু’তলার গ্রিল কেঁটে চুরি করতে গেলে নীচতলায় থাকা ঘরের লোকজন ও এলাকাবাসী টের পেয়ে হাতেনাতে হারিছকে আটক করেন।
এ সময় তার সাথে থাকা অজ্ঞাতনামা অপর সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে জনতার হাত থেকে চোর হারিছকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী প্রবাসী ফেরদৌস আহমদের প্রতিবেশী যুবদল নেতা রুহুল আমীন।
এ ব্যাপারে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ সংবাদকে বলেন, চুরি করতে গিয়ে হারিছ নামের এক ব্যক্তিকে আটক করে মারধর করে পুলিশে দিয়েছে জনগণ। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে চুরি’র মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট