1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জের কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গান, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইফুদ্দৌলাহ মান্না। বক্তব্য রাখেন শিক্ষক ছাদিকুর রহমান, সালমা বেগম ও আজরা ছাদিয়া তান্নি প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট