1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

জকিগঞ্জের সুলতানপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন সাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) সিলেটের দায়রাজজ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় তাঁরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট