1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা কলেজে অস্ত্রহাতে মহড়ার ভিডিও নিয়ে তোলপাড়

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

জকিগঞ্জের মেয়েদের উচ্চ শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের মতো প্রতিষ্ঠানের সামনে অস্ত্র উচিত মহড়ার ভিডিও ফেইসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিতে দা হাতে সামনে একজন যুবক ও তার পিছনে আরোও ১২জন যুবককে দেখা গেলেও প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। কেন, কি উদ্দেশ্যে তারা এ মহড়া দিয়েছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দুইটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাফসা মজুমদার প্রতিভা নিবাসে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে এ নিয়ে উদ্বেগ উৎকন্ঠা লক্ষ্য করা গেছে। মেয়েদের শিক্ষা প্রতিষ্টানের সামনে অস্ত্র হাতে বহিরাগতদের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জকিগঞ্জের শান্তিপ্রিয় জনগণ হতবাক। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহবান জানান অভিভাবকরা।
অভিভাবকরা জানান, মহিলা কলেজে ও আবাসিক শিক্ষার্থীদের এই ক্যাম্পাসে বহিরাগতরা কিভাবে প্রবেশ করতে পারে। সুরক্ষিত এই প্রতিষ্ঠানে কিভাবে এমন মহড়া দিতে পারে তা আমাদের হতাশ করেছে।
সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক বলেন, প্রতিষ্ঠান ছুটির পর কিংবা বন্ধের দিনে হয়তো এ ভিডিও ধারন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর এমন ভীতিকর ভিডিও ধারন করা গুরুতর অপরাধ যা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। যারা এই কাজটি করেছে তাদের অবশ্যই সনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ বলেন, শৃংখলা ও মর্যাদা নষ্টের যে কোন প্রচেষ্ঠা কঠোরভাবে দমন করা হবে। আমাদের প্রতিষ্ঠান কেবল শিক্ষা গ্রহণের স্থান নয়, এটি শিক্ষার মর্যাদা, নিরাপত্তা ও শৃংখলার প্রতীক। কিছু সংখ্যক ব্যক্তি আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে ভীতিকর ও নিন্দনীয় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে, যা শিক্ষাঙ্গনের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। তারা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনী ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার এ ব্যাপারে করনীয় বিষয়ে জরুরী বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট