1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে প্রবাসী’র বাড়িতে চুরি

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সালেহপুর গ্রামে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে প্রবাসীর বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরের সব কিছু নিয়ে যায়। বাড়ির মালিক দুবাই প্রবাসী শিব্বির আহমদ জানান, “কিছুদিন আগে দেশে এসেছি। বর্তমানে সিলেট শহরে বসবাস করছি। এ সুযোগে চোরেরা বাড়ির সকল মালামাল নিয়ে পালিয়ে গিয়েছে। আমি এলাকাবাসীকে নিয়ে বসে সবার পরামর্শে থানায় অভিযোগ করবো।
জানা যায়, চোরের দল বাড়িতে থাকা পানির মোটর, ফ্রিজ, সৌর বিদ্যুতের ব্যাটারি, টিভি, সিলিং ফ্যান ও টিউবওয়েলসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। বাড়িতে কেউ না থাকায় চোরেরা রাতের আঁধারে বারান্দার উপর দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করে এবং চুরি শেষে দরজা খুলে সব মালামাল নিয়ে পালিয়ে যায়।
সালেহপুর গ্রামের আছরারুল হক সাফওয়ান বলেন, সালেহপুর গ্রামে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তিন মাস আগে আমার বাড়িতেও একইভাবে চুরি হয়। গত ছয় মাসে সালেহপুরে অন্তত পাঁচ-ছয়টি চুরির ঘটনা ঘটেছে। আমরা ধারণা করছি চোরেরা বাইরের নয়, আশপাশের গ্রামেরই কেউ।
তিনি আরও বলেন-গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এ বিষয়ে আলোচনা করছেন। আশা করা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রকৃত চোরদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট