1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের লালগ্রাম কুশিয়ারা নদীর ডাইক থেকে ১জনকে আটক করে তল্লাশি চালিয়ে তা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী রায়হান উদ্দিন রেহান (৪৫) জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালগ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোরে সদর ইউনিয়নের কুশিয়ারা নদীর ডাইক থেকে বাবুর বাজারগামী সওজের রাস্তায় নিয়মিত টহল ডিউটি করাকালে পুলিশের টহল দেখে উক্ত রাস্তায় কয়েকজন জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে জকিগঞ্জ থানা পুলিশ ১ জনকে আটক করেন। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৪ হাজার পিচ ইয়াবা মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ১৪ লক্ষ টাকা।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৩, তারিখ- ০৬/০৯/২০২৫ ইং।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট