1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার: রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জে নিখোঁজের দু’দিন পর কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান আহমদ (৫৫) লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকার শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেতে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা মরদেহটি নিখোঁজ নোমান উদ্দিনের বলে শনাক্ত করেন।
নিহত নোমান আহমদ জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড। পুলিশ এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে মাঠে রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নোমান আহমদ বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কালিগঞ্জ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর আনুমানিক ১১ টার দিকে পাঁশের দোকানে মোবাইল চার্জে লাগিয়ে নিজের দোকান খোলা রেখে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে এরমধ্যে অজ্ঞাত এক নাম্বার থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও জানিয়েছেন পরিবারের লোকজন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বুধবার রাতে জানান, “ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি। রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। পরিবারের নিকট থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, ব্যবসায়ী নোমান আহমদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এমন রহস্যজনক হত্যার ঘটনায় পুরো জকিগঞ্জ উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট