1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল

জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জে পানিতে ডুবে সাজেদ আহমদ নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ২ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব শাহজালালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদ আহমদ পূর্ব শাহজালালপুর গ্রামের শাহিন আহমদ (কটাই মিয়া)’র ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু সাজেদ আহমদ সবার আড়ালে হেটে হেটে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেলে পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটির ভাসমান দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সোনাসার রাবেয়া খাতুন জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজেদ আহমদকে মৃত ঘোষণা করেন। বিষয়টির সত্যতা স্বীকার করেন শিশুটির দাদা তেরাই মিয়া জানান, আমার নাতি সবার অগোচরে কোনমতে হেটে হেটে পুকুরে পড়ে মারা যায়। পরে আমরা চেয়ারম্যান, মেম্বার ও পুলিশকে জানিয়ে দাফন করেছি।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পাইনি। এ কারণে ময়নাতদন্তও হয়নি। আর পানিতে পড়ে মারা যাওয়া শিশুকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা বেশীভাগ সময় বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়ে থাকি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট