1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে

কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুস শহীদ নামে এক যুবকের মৃত্যু হয়। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে স্থানীয় মাঝরগ্রামের মাওলানা আব্দুস সামাদের দ্বিতীয় ছেলে আব্দুস শহীদ কুশিয়ারা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তিনি নদীর স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তাঁর নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন দ্রুত জকিগঞ্জ ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানোর পর কুশিয়ারা নদী থেকে আব্দুস শহীদের মরদেহ উদ্ধার করা হয়। এমন একটি মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী আব্দুস শহীদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট