1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান 

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করা সম্ভব। এতে প্রশিক্ষণের মান বাড়ে এবং দক্ষতার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ তৈরি হয়। যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (১১ মে) সিলেটের জকিগঞ্জ শহরের সোনার বাংলা অডিটোরিয়ামে দুই দিনব্যাপী বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মুফতি আবুল হাসান এমপি বলেন- যারা এ প্রশিক্ষণ গ্রহণ করবেন, তারা তৃণমূল পর্যায়ে জ্ঞান ছড়িয়ে দেবেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ করে সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহমদ চৌধুরী’র পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।
বক্তব্য রাখেন যুব মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম ও ব্রাকেের জেলা কো-অর্ডিনেটর মোঃ আরিফ।
উল্লেখ্য যে, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম ও ব্র্যাক লার্নিং ডিভিশন এবং সোশ্যাল ইনোভেশন ল্যাবের যৌথ উদ্যোগে জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অর্ন্তভুক্ত ৪৮টি প্রতিষ্ঠনের ৫০ জন শিক্ষক নিয়ে বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ের উপর এ প্রশিক্ষণ কর্মশালা জকিগঞ্জ দুইদিন চলবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট