1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

অপরাধ দমন, মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জকিগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) থেকে বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসআই (নি.) অরূপ সাগর গুপ্ত কমলের নেতৃত্বে একটি দল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৪ নং খলাছড়া ইউনিয়নের গাগলাজুর এলাকায় অভিযান চালায়। এ সময় জকিগঞ্জ-শেওলা সড়কের পাশে আব্দুল কাদিরের বাড়ির সামনে থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতার কৃত আসামি খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এ মামলার অপর এক আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া থানা পুলিশের পৃথক অভিযানে চুরির মামলার ১ আসামি, বিভিন্ন মামলার ৫ পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৮ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে এই কয়েকদিনে মোট ১৫ জন আসামিকে আটক করা হয়েছে।

জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট