1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ রেলপথে যুক্ত হবে জকিগঞ্জ-কানাইঘাট, শুরু হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান

জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ আগষ্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলা পুলিশের চলমান অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং পলাতক আসামি গ্রেফতার কার্যক্রমের অংশ হিসেবে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি সুহেল আহমদ ওরফে সুবেল (২২) কে একটি বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি গ্রামের মৃত আব্দুর মুতলিবের ছেলে।

একই অভিযানে জকিগঞ্জ সিআর নং ৮০/২৪ এবং জকিগঞ্জ সিআর নং ৫৪/২৪ মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মিজানুর রহমান (২৭) কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার উত্তরকুল এলাকার মাওলানা মো. আব্দুল জলিল তাপাদারের ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধী শনাক্ত ও গ্রেফতারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধেও জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার হওয়া দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট