1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪% এসএসসির ফল প্রকাশ আজ, জকিগঞ্জে ২৩ শতাধিক শিক্ষার্থীর অপেক্ষা জকিগঞ্জে বিদ্যুৎ আসা-যাওয়ার নেপথ্যে কী, জানালেন ডিজিএম জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার-২ স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জের জুয়েল হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সিলেটে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্ত ও চিকিৎসায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু হৃদরোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা মিলবে বলে জানা গিয়েছে।

শিশু হৃদরোগ ইউনিট ও শিশু বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকার যৌথ উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী,উক্ত দিনে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য পরীক্ষা করা হবে। বিশেষ করে ASD, VSD ও PDA-সহ বিভিন্ন জন্মগত হৃদরোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে চিকিৎসাসেবার আওতায় আনতে শিশু রোগীদের নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।

আগামী ২২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হৃদরোগ ইউনিটে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ০১৭১২-১৩৭৪৫২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট