জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরগাবাহারপুর বড় মহল্লা বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার নির্মাণকাজে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট।
শুক্রবার বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ জুবের আহমদ লস্করের পক্ষ থেকে নগদ অর্থ হস্তান্তর করা হয়।
ট্রাস্টের শুভাকাঙ্ক্ষী, সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হাকিম-এর হাতে অনুদানের অর্থ তুলে দেন।
ট্রাস্টের শুভাকাঙ্ক্ষী, সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হাকিম-এর হাতে অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় মসজিদ কমিটির দায়িত্বশীল সদস্য, এলাকার মুরুব্বিয়ান ও স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মসজিদের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ট্রাস্টের এ সহযোগিতার প্রশংসা করেন।
Leave a Reply