1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত

এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত নেতৃবৃন্দ।

‎শনিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম কার্যক্রমের অংশ হিসেবে এই সাক্ষাতের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তারা এলাকার দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল ও জোরালোভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

‎সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন, সহ-সভাপতি কোহেল রানা সুজাত চৌধুরী, সহ-সভাপতি আব্দুস শহীদ শাকির, সাধারণ সম্পাদক মোরশেদ আলম লস্কর এবং সদস্য মইন উদ্দিন মনই।

‎দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন বলেন, নবগঠিত কমিটির প্রথম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট -৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ এর সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে এমপি মহোদয় ও ইউএনও’র সাথে সাক্ষাৎ করি। অত্যান্ত আন্তরিকতা পূর্ণ মত বিনিময় সভা আমাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য যে কোন সহযোগিতা কয়দিন বলে আমাদেরকে আশ্বস্ত হয়েছে। আমরা পর্যায়ক্রমে সরকারি বিভিন্ন কর্মকর্তার সাথে মতবিনিময় করব ইনশাআল্লাহ।

‎

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট