1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে সিলেটের জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করেছে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে।

আগামী ২১ নভেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ নভেম্বর) সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জকিগঞ্জকে স্বাধীনতার প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে সংগঠনটি। এ দাবিতে দেশে-বিদেশে বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, গত ৭ এপ্রিল জাতীয় সংসদের এক অধিবেশনে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান জকিগঞ্জের মুক্তিযুদ্ধকালীন ইতিহাস তুলে ধরেন এবং উপজেলাটিকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার জোর দাবি জানান।

পরবর্তী সময়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। তাঁর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

এ প্রেক্ষাপটে ২১ নভেম্বর জকিগঞ্জের স্বাধীনতার ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জকিগঞ্জেও স্থানীয়দের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

উক্ত কর্মসূচিতে যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সকল সদস্য, জকিগঞ্জবাসী এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীলরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট