1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জের হাফিজ মজুমদার বিদ্যানিকেতন-এর প্রথম প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী আজ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন অফিস সংলগ্ন ঐতিহ্যবাহী হাফিজ মজুমদার বিদ্যানিকেতন-এর প্রথম প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী আজ শুক্রবার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের এ পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তবে বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন আয়োজকরা। তাঁরা সব বাঁধা পেরিয়ে এ অনুষ্ঠানকে সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার তাদের কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮ টা ৩০ মিনিট থেকে সকাল ৯ ঘটিকার ভিতরে পাস কার্ড এবং কিট সংগ্রহ, সকাল ৯ টা ১৫ মিনিটে আনন্দ শোভাযাত্রা, সকাল ১০ ঘটিকায় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সকাল ১১ ঘটিকায় আলোচনা অনুষ্ঠান, দুপুর ১২ ঘটিকায় সম্মাননা প্রদান, দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত নামাজ এবং খাবারের বিরতি, বেলা ২ ঘটিকা থেকে ৩ ঘটিকা পর্যন্ত খেলাধুলা ও ফটোসেশন এবং সর্বশেষ বিকাল ৩ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে হাফিজ মজুমদার বিদ্যানিকেতন-এর প্রতিষ্ঠাতা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. হাফিজ আহমদ মজুমদার উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট