1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
  7. dev1908@zakiganjsangbad.com : zakiganjsangbad_dev1908 :
  8. editora9a2@zakiganjsangbad.com : zakiganjsangbad_editora9a2 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

জকিগঞ্জে দিনদুপুরে নগদ টাকা ও দলিল ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় হামলা চালিয়ে স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর সাহেদের কাছ থেকে নগদ টাকা ও দলিল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস এলাকায় ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর সাহেদ বাদী হয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, সংবাদকর্মী জাহাঙ্গীর সাহেদ জায়গা জমির দলিল জটিলতা নিয়ে কথা বলতে ও ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে মামলা করতে সংশ্লিষ্ট কাগজপত্র উত্তোলন করতে সাবরেজিস্ট্রি অফিসের একজন মুহরীর কাছে জায়গার দলিল ও ব্যায় খরচের নগদ ৫০ হাজার টাকা নিয়ে যান। সাবরেজিস্ট্রি অফিসে কাজ শেষে বের হয়ে আসার পর ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ঘিরে রেখে ধারালো চাকু দেখিয়ে ধস্তাধস্তি করে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও জায়গা জমির দলিলের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবরেজিস্ট্রি অফিসের সামনে ওৎ পেতে থাকা ১৪/১৫ জনের কিশোর হঠাৎ করেই জাহাঙ্গীর সাহেদের মোটরসাইকেলের গতিরোধ করে অভিনব কায়দায় ধারালো চাকু দেখিয়ে নগদ টাকা ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। সম্প্রতি সময়ে পৌর এলাকায় উঠতি বয়সী কিশোর গ্যাং সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে এমনটাই অভিযোগ করেছেন অনেকে। তাদের মতে, মাদক সেবন করে অনেকের সাথেই কিশোর গ্যাং গ্রুপ উশৃঙ্খলা করে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয়রা পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানান তারা।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি মোঃ আবুল কাসেম জানিয়েছেন, অভিযোগ তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট