1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে

অপরাধ নির্মূলে ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি মোশাররফ হোসেন

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

সকল প্রকার অপরাধ নির্মূলে ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা চেয়েছেন জকিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশলবিনিময় শেষে তিনি এ সহযোগিতা কামনা করেন।
নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন কুশলবিনিময়কালে বলেন. ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। এছাড়া মাদক একটি পরিবারকে ধংস করে দেয়। মেধাবীদেরকে মেধাহীন করে তুলে। তাই মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করা সকলের নৈতিক দায়িত্ব।
ওসি বলেন, এখন থেকে জকিগঞ্জ থানায় পুলিশি সেবা পেতে কোন ধরণের হয়রানী হতে হবে না। থানায় জিডি কিংবা মামলা সংক্রান্ত বিষয়ে কাউকে কোন টাকা পয়সা দিতে হবেনা। কেউ দালালদের খপ্পরে পড়ে হয়রানীর স্বীকার হবেন না। মামলা কিংবা জিডির জন্য কেউ টাকা পয়সা দাবী করলে থানার ওসি বা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
ওসি আরোও বলেন, পুলিশ জনগণের সেবক। পুলিশ জনগণের পাশে থেকে আগামীতে বন্ধুর মত কাজ করবে। এ ক্ষেত্রে তিনি সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে বাঁচতে জনগণকে সচেতন থাকার অনুরোধ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট