1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল

এমবিবিএস কোর্স সম্পন্ন করলেন জকিগঞ্জের রাহিন আহমদ চৌধুরী

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেছেন জকিগঞ্জের মেধাবী ছাত্র রাহিন আহমদ চৌধুরী। তিনি জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের গনিপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ফাহিম আহমদ চৌধুরীর একমাত্র সন্তান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি এমবিবিএস কোর্স সম্পন্ন করার আনন্দঘন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন- আলহামদুলিল্লাহ! সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমি ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় পাশ করেছি। এখন আমি ডা. রাহিন আহমদ চৌধুরী, এমবিবিএস (ওসমানী মেডিকেল কলেজ)”।
ডা. রাহিন আহমদ চৌধুরী জানান, চিকিৎসক হিসেবে তার মূল লক্ষ্য হবে এলাকার অসহায় মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা। তিনি মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করতে চান।
তার এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকাজুড়ে আনন্দের জোয়ার নেমে এসেছে। সবাই নবীন এই চিকিৎসকের সুস্থ, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট