1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

কানাইঘাট উপজেলায় ৮০টি পরিবারের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির ঢেউটিন বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট-এর পক্ষ থেকে কানাইঘাট উপজেলার ৮০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলার সাতবাঁক ইউনিয়ন মাঠে এ ঢেউটিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।
বাংলাদেশ যুব রেডক্রিসেন্টের সদস্য সালমান আহমদ-এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তৈয়ব শামীম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ ও ইউনিট লেভেল অফিসার নাজির সিকদার।
জানা যায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে কানাইঘাট উপজেলায়-২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারকে পূর্নবাসন কর্মসূচী বাস্তবায়ন করছে। এই কর্মসূচীটি একটি সমন্বিত কর্মসূচী, যার মাধ্যমে স্থানীয় অধিবাসীদের মতামতের ভিত্তিতে সকল কার্যক্রম বাস্তবায়ন করা সহ তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে। প্রত্যেক উপকার ভোগীদের মাঝে বন্যা সহনশীল নিরাপদ বসতবাড়ি তৈরীর জন্য ৩০পিছ ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের জন্য আরো ৯ পিছ সবুজ ঢেউটিন প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট