1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
  7. dev1908@zakiganjsangbad.com : zakiganjsangbad_dev1908 :
  8. editora9a2@zakiganjsangbad.com : zakiganjsangbad_editora9a2 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জকিগঞ্জের আমলশীদে ডাকাতি’র ঘটনায় সন্দেহভাজন একজন আটক

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে ব্যবসায়ী গোবিন্দ পালের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।
আটক সুশিতল পাল (২৭) জকিগঞ্জ উপজেলা ৭নং বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের মৃত সুবাস পালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা যায়, গত ২৭ জুন গভীর রাতে বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে গোবিন্দ পালের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ঘরের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে, পরে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ আনুমানিক ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির ঘটনায় ভুক্তভোগী গোবিন্দ পালের ছেলে গৌরাঙ্গ পাল জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার পর জকিগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় গোবিন্দ পালের পাশের বাড়ির সুশিতল পালকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। আটকের পর তাকে আদালতে হাজির করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করি। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট