1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জের বাবনছড়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত কাজলসার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বাবন ছড়া খালটি পুনঃখনন কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকাল ৪ ঘটিকায় পানি উন্নয়ন বোর্ডের ২০ লক্ষ টাকার অর্থায়নে ৭০০ মিটার খাল পুনঃখনন কাজ শুরু করে উন্নয়ন ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্স।
এ সময় বাবন ছড়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া।
জানা যায়, দীর্ঘদিন থেকে অযত্ন-অবহেলা আর খননের অভাবে নাব্যতা হারিয়ে বিলীন হওয়ার পথে ছিল জকিগঞ্জের ঐতিহ্যবাহী বালাই হাওরের সাথে সংযুক্ত বাবন ছড়া খালটি। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত কাজের অংশ হিসাবে খালটির খননকাজ শুরু হওয়ায় নতুন করে যৌবন ফিরে পাচ্ছে বাবন ছড়া খাল। এতে ২/৩ টি ইউনিয়নের হাজারো কৃষিজীবী পরিবারের সামনে অপার সম্ভাবনা হাতছানি দিচ্ছে। খননকাজ শেষ হলে চাঙ্গা হবে এ অঞ্চলের অর্থনীতি। ঘুচবে অকাল বন্যায় জলাবদ্ধতার দূর্ভোগও। স্থানীয় কৃষকদের যোগাযোগ ক্ষেত্রে ঘটবে ব্যাপক উন্নয়ন।
এলাকাবাসী জানান, একসময় বাবন ছড়া খালে ছোট ও মাঝারি ধরনের নৌকা চলত। ছিল মৎস্যসম্পদের ভান্ডার। খালের পানিতে আশপাশের কয়েক একর ফসলি জমির সেচকাজ হতো। এককথায় খালটি ঘিরেই গ্রামীণ অর্থনীতির চাকা ঘুরেছিল। কিন্তু পরবর্তীতে নাব্য হারিয়ে খালটি জীর্ণশীর্ণ হয়ে যায়। শুরু হয় খালের জমি দখলের মহোৎসব। এতে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে স্থানীয়রা। এমন পরিস্থিতিতে খালটি পুনঃখনন করে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় উদ্যোগ নেওয়ায় নতুন করে প্রাণসঞ্চার হয়েছে প্রকৃতিতে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট