1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টির বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

জকিগঞ্জের বারঠাকুরীতে বিশাল আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল করেছে ৭নং বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টি। এ উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) বিকেলে স্থানীয় রহমানিয়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।৭নং বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মুকিত মুকুল মেম্বার-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মনু’র পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ শরিফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় উলামা পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুস শুক্কুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল ইসলাম ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আলী হোসেন ও শাহাব উদ্দিন সাবু।
এছাড়া ইফতার মাহফিলে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাব্বীর আহমদ পার্টির নেতাকর্মীদের পরিচয় করিয়ে দিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
ইফতার পূর্ব আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জাতীয় উলামা পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. আব্দুস শুক্কুর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট