1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান

জকিগঞ্জে আঞ্জুমানে হেফাজতে ইসলামের কমিটি পুনর্গঠন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

আঞ্জুমানে হেফাজতে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভায় কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ২ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রঘুরাশী মাদ্রাসার মুহতামীম প্রবীণ আলেমে শায়খ মাওলানা জাওয়াদুর রহমানের সভাপতিত্বে ও হাড়িকান্দি মাদ্রাসার নির্বাহী মুহতামীম তরুণ আলেম মাওলানা মুফতি হামিদুর রহমান মাদানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত উলামায়ে কেরাম ও সদস্যদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য জকিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—সভাপতি মাওলানা শায়খ জাওয়াদুর রহমান, নির্বাহী সভাপতি মুফতি আবুল হাসান, সহ-সভাপতি মুফতি মাহমুদ হোসাইন, মুফতি মাসউদ আহমদ চৌধুরী, মাওলানা জামিল আহমদ, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুফতি হামিদুর রহমান মাদানী, সহ সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন জাকারিয়া, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, অর্থ সম্পাদক কে এম মামুন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মুছব্বির, সহ সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক, মাওলানা সাদিকুর রহমান ছিদ্দিকী, সহ প্রচার সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, নির্বাহী সদস্যবৃন্দ হলেন মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা আলা উদ্দিন, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, হাফিজ তাহসিন চৌধুরী, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা বাহার উদ্দিন, হাফিজ মাজেদুল ইসলাম ও মাওলানা আব্দুস শুকুর।
সভায় জকিগঞ্জ উপজেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পাশাপাশি সিদ্ধান্ত গৃহীত হয়- দ্রুত সময়ের মধ্যে উপজেলার সবক’টি ইউনিয়নে আঞ্জুমানের কমিটি গঠন সম্পন্ন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট