1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার

জকিগঞ্জে এসে পরিবারের সাথে ঈদ করতে পারলেননা রেজা: রাস্তায় প্রাণ হারালেন টগবগে এই যুবক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর গ্রামের আলীখাঁ মহল্লার মৃত আব্দুল হক (হখই মেইকার)-এর একমাত্র ছেলে রেজাউল করীম রেজা। ব্যবসায়ী কারণে থাকেন সিলেট শহরতলীর বটেশ্বর এলাকায়। বটেশ্বর বাজারের পিউলি সুপার মার্কেটে হক কসমেটিকস এন্ড গিফট কর্ণার নামে তার একটি দোকান আছে। সে সেখানকার বাজার কমিটির সহ প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিল। টগবগে এই যুবক ঈদের আগের রাত পর্যন্ত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।

শনিবার ভোরে বাড়িতে মা-বোন ও স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদ করতে সিলেট থেকে রওয়ানা হন। পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর পালন করতে চলে আসছিলেন জকিগঞ্জ উপজেলার আটগ্রামে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। টগবগে যুবক রেজাউল হক রেজা বাড়ি পর্যন্ত পৌছাতে পারলেন না। নিয়তির নির্মম পরিহাস! রেজাউল হক রেজা সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসষ্টেশনের পশ্চিমে আসামাত্র আনুমানিক সকাল ৭টার দিকে অজ্ঞাত একটি গাড়ি সাথে ধাক্কা লেগে সড়কের পাঁশে লুঠিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক জকিগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাবাহারা রেজা ছিলেন পরিবারের একমাত্র ছেলে সন্তান। চারজন বোন থাকলেও পরিবারের একমাত্র উপর্জনক্ষম মানুষ ছিলেন রেজা। বিয়ে করেছেন মাত্র কয়েক বছর আগে। তিন বছরের সন্তানও ছিল রেজাউল হক রেজা। মা, স্ত্রী ও সন্তান নিয়ে ঈদ করবেন বলে হয়তো আনন্দ নিয়ে ভোর সকালে সিলেট থেকে রওয়ানা হয়েছিলেন জকিগঞ্জের নিজ বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। ভয়ংকর সড়ক দূর্ঘটনা কেড়ে নিল তার তরতাজা প্রাণ।
ব্যবসায়ী রেজাউল হক রেজার মৃত্যুর খবরে পুরো জকিগঞ্জ জুড়ে চলছে শোকের মাতম। ঈদের আনন্দে রেজা’র মৃত্যুর খবর সর্বমহলে চরম ভাটা ফেলেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট