1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

জকিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

জকিগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম- এসআইডিপি’র ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সিলেট জেলা শিক্ষা অফিস ও জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) মৌলুদুর রহমানের সভাপতিত্বে ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদের উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করে সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মোঃ আকিলুর রহমান সাদি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশি’র লেইস প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন মিয়া ও সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের সভাপতি ইমরান আহমদ। প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে বক্তব্য দেন হাফসা মজুমদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ। সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এখলাছুর রহমান, অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মাসুক আহমদ এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রিফাত সানজিদা নাবিলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যগণ, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ও ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট