1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সিলেট পূর্ব জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার ২০২৬-২৭ সেশনের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ ও শাখা পুনর্গঠন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জকিগঞ্জ শহরস্থ সংগঠনের কার্যালয়ে যৌথভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার সেক্রেটারি মিনহাজুল হক রিফাত। নির্ধারিত সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি নির্বাচিত হন সাইফুর রহমান এবং পশ্চিম শাখার সভাপতি নির্বাচিত হন মারুফ আহমদ মুন্না। পরে সহযোগী সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্ব শাখার সেক্রেটারি মনোনীত হন নাহিদুল ইসলাম এবং পশ্চিম শাখার সেক্রেটারি মনোনীত হন হুজাইফা আহমেদ।

পূর্ব শাখার নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে এবং পশ্চিম শাখার নবনির্বাচিত সভাপতি মারুফ আহমদ মুন্নার পরিচালনায় সমাবেশের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার সাবেক সভাপতি খায়রুল ইসলাম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার অফিস ও পাঠাগার সম্পাদক হাফিজ ফজলুল করিম, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুল কুদ্দুস, যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহজাহান মো. সেলিম, সহসভাপতি আব্দুল হামিদ জালাল এবং ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সদ্যবিদায়ী সভাপতি মাঞ্জুর আহমদ।

নবগঠিত দুই শাখার নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট