1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জে জনকল্যাণ সোসাইটির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

জকিগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ’-এর গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রোববার (৫ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোসাইটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী ক্বারী মাওলানা আব্দুল হাফিজ-এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবু আফিফা আতিকুর রাহমান-এর পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য পেশ করেন সোসাইটির সেক্রেটারী জেনারেল মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হ্যামলেটস-এর স্পিকার ব্যরিস্টার সাইফ উদ্দিন খালেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোসাইটির অভিভাবক পরিষদের উপপ্রধান যুক্তরাজ্য প্রবাসী মাওলনা আব্দুর রব, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভুষন দাস, জকিগঞ্জ এসোসিয়ন ইউকের সেক্রেটারী জেনারেল আবুল হোসাইন, জকিগঞ্জের প্রবীণ আলেম ও রাজনীতিবীদ মাওলানা জাওয়াদুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আব্দুল গফ্ফার ছয়ঘরী, বিশিষ্ট আলেম মাওলানা মুফতি মাহমুদ হোসাইন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা সা’দ উদ্দীন ও মুফতি কাজী মনসুর আহমদ।
সোসাইটির সহ সভাপতি মাওলানা আসআদ উদ্দীনের স্বাগত বক্তব্যে সুচীত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সহ সাধারণ সম্পাদক মাওলনা রুহুল আমীন, সহ সাংগঠনিক সমপাদক মাওলানা কাওছার আহমদ ও সহকারী অর্থ সম্পাদক মওলানা জাকারিয়া আহমদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে জনকল্যাণ সোসাইটি, জকিগঞ্জ-এর গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ এবং মোনাজাত করেন সোসাইটির প্রধান অভিভাবক মাওলানা আব্দুল আজীজ সিদ্দিকী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট