1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪%

জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সিলেটের জকিগঞ্জে জাহানারা বেগম নামে এক নারী সংবাদ সম্মেলন করে ওয়াসিম আকরাম নামে এক জুলাই যোদ্ধার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, শ্লীলতাহানি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় জকিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত এলাকার বাসিন্দা জাহানারা বেগম সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

বক্তব্যে তিনি জানান, প্রায় নয় বছর আগে জকিগঞ্জ পৌরসভার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা দিনমজুর ও রিকশাচালক আব্দুল বাছিতের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে তিনি স্বামীর বাড়িতে বসবাস করছেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত আব্দুল করিমের ছেলে মো ওয়াসিম আকরাম সাহান (২১) তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পাশাপাশি অশ্লীল আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে আসেন বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জাহানারা বেগম বলেন, গত ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত তার বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতিকালে জকিগঞ্জ বাজারের একটি কম্পিউটার দোকানে গেলে অভিযুক্ত তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন এবং পরে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে জানান। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করেন।বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার সহযোগীরা তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগেরও অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে জাহানারা বেগম তার অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওয়াসিম আকরাম সাহান ২০২৪ সালের ছাত্র আন্দোলনে জকিগঞ্জ উপজেলায় আহতদের তালিকাভুক্ত একজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট