1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

জকিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রেখে এমপি প্রার্থী চাকসু মামুনের উঠান বৈঠক অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রেখে উঠান বৈঠক করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ চাকসু মামুন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বনগ্রাম এফআইভিডিভি স্কুলের সম্মুখে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি সুমন আহমদ নামই মিয়ার সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ১ম সহ সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন।
খলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, কনাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ ও পৌর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর রিপন আহমদ।
বৈঠকে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সুমিত রায়, সাবেক ইউপি সদস্য সুধীর রায়, মুহরীর কিরণ রায়, বিশিষ্ট মুরব্বী জহির আলী, বিএনপি নেতা আব্দুস ছালাম, এলাকার মুরব্বী জয়ধন রায়, সপ্তরঞ্জ রায়, দীপ্তিলাল রায় ও সুশীল রায় প্রমূখ।
এছাড়াও উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ চাকসু মামুনকে একজন সৎ ও ভালো মানুষ উল্লেখ করে আগামী নির্বাচনে তাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট