1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

জকিগঞ্জে ধর্ষণ মামলার আসামী ধরতে ওসি’র অভিনব কৌশল

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

জকিগঞ্জে আসামি ধরতে এবার ওসি অভিনব কৌশল অবলম্বন করেছেন। জকিগঞ্জ থানা পুলিশ রীতিমতো ‘কৃষক’ সেজে ধর্ষণ মামলার আসামি কাজী গিয়াস উদ্দিন (৩২) কে তার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কাজী গিয়াস উদ্দিন জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মৃত কাজী সিরাজ উদ্দিনের ছেলে।
জকিগঞ্জ থানার এসআই মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, কাজী গিয়াস উদ্দিন একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে অত্যন্ত চালাক ও দূরন্ত প্রকৃতির হওয়ায় আসামি নিজেও গ্রেফতার এড়াতে অনেক কৌশল অবলম্বন করে। পুলিশ ও চৌকিদার তার এলাকায় ঢুকলেই সে পোলাতক হয়ে যায়। সে কিছু সোর্স তৈরি করে এলাকায় থাকতো। এমন সংবাদ পেয়ে আমরাও পুলিশি কায়দায় না গিয়ে একটু ভিন্নভাবে কৃষক সেজে এলাকায় প্রবেশ করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি
আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট