1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান 

জকিগঞ্জে পরকিয়া করে পালিয়ে গেলেন স্ত্রী: অভিমানে স্বামীর আত্মহত্যা!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সিলেটের জকিগঞ্জে পরকিয়া করে স্ত্রী পালিয়ে যাওয়ায় অভিমান করে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ ঘরের চালার বর্গার সঙ্গে রশির লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যাকারী আব্দুল মুমিন (৩৫) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউপি’র আনন্দপুর গ্রামের ফাতাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল মুমিনের স্ত্রী কয়েক দিন আগে স্বামী ও ৩ সন্তান রেখে পরকীয়ার প্রেমিকের হাত ধরে চলে গেছেন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। আজ দুপুরে পরিবারের লোকজন ঘরের চালার বর্গার সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ সংবাদকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট