1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

জকিগঞ্জে বাবার বাড়ি থেকে লাবণী রানী বিশ্বাস (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাবণী ওই গ্রামের অন্নদা বিশ্বাসের মেয়ে। তার স্বামী বর্তমানে প্রবাসে রয়েছেন।
জানা যায়, প্রায় ৮ মাস আগে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খাশেরা গ্রামের এক ওমান প্রবাসীর সঙ্গে সনাতন ধর্মীয় রীতিতে লাবণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী কর্মস্থল ওমানে ফিরে যান। স্বামী বিদেশে থাকার সুযোগে লাবণীর ভাসুর নিত্যানন্দ বিশ্বাস তার সাথে অনৈতিক সম্পর্কের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে। এ বিষয়টি ঘিরে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল বলে দাবি স্বজনদের।
পরবর্তীতে পারিবারিক বিরোধের জেরে প্রায় এক মাস আগে লাবণী বাবার বাড়িতে চলে আসেন এবং এরপর থেকে আর শ্বশুরবাড়িতে ফিরতে রাজি হননি। একাধিকবার পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা হলেও পরিস্থিতির কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।
নিহতের বাবা অন্নদা বিশ্বাস বলেন, “আমার মেয়েকে ভাসুর দীর্ঘদিন ধরে হয়রানি করছিল। এসব কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে। মৃত্যুর পর তার মোবাইলে কিছু তথ্যও পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট