1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা সিলেট জুড়ে আলোচিত কে এই ফাহিম আল্ চৌধুরী? সিলেট-৫ আসন: ভোটের মাঠে বৈধ ৫ প্রার্থী, বাছাইয়ে বাদ ১ জন বিএনপি থেকে বহিস্কার এমপি প্রার্থী চাকসু মামুন

জকিগঞ্জে ভারতীয় অবৈধ বিড়িসহ ২ জন আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

জকিগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিড়িসহ ২ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ এলাকা থেকে তাদের আটক করেন। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কানাইঘাট উপজেলার জয়পৌদ গ্রামের ফারুক আহমদের ছেলে আবুল হোসেন (২৬) ও একই উপজেলার ভালুকমারা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৪)।
পুলিশ জানায়, অভিযানে ধৃত আসামিদের কাছ থেকে ভারতীয় অবৈধ ৩৮ হাজার ১০০ শলাকা ‘শেখ নাসিরুদ্দিন’ ও ‘দুর্গা’ ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৬ হাজার ৩৬০ টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সীমান্ত উপজেলায় চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট