1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
  7. dev1908@zakiganjsangbad.com : zakiganjsangbad_dev1908 :
  8. editora9a2@zakiganjsangbad.com : zakiganjsangbad_editora9a2 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জকিগঞ্জে ভোট জালিয়াতির ঘটনায় দুই রিটার্নিং কর্মকর্তা আটক : কাজলসার ইউপিতে নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নে নির্বাচন কর্মকর্তাদের যোগসাজশে ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এছাড়া অভিযুক্ত দুই নির্বাচন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ৩নং কাজলসার ইউনিয়ন সহ ৪টি ইউনিয়নে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ভোটার সংখ্যা অনুযায়ী মঙ্গলবার প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার পৌঁছানো হয়নি। বুধবার দুপুর পর্যন্ত ইউনিয়নের মরিচা ভোটকেন্দ্রে ব্যালট পেপারের অভাবে ভোটাররা ভোট দিতে না পারায় বিষয়টি সরকারের গোয়েন্দা সংস্থার নজরে আসে। এসময় ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার আরিফুল হকের সঙ্গে যোগযোগ করা হলে প্রশাসনের উর্ধ্তন কর্মকর্তাদের জানান, তিনি নিজে প্রয়োজনীয় ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক ব্যালট পেপার নিয়ে মরিচা ভোটকেন্দ্রে গেলে তাঁর গাড়ি থেকে সিল মারা ৪ শ পেপার উদ্ধার করে পুলিশ। এই ব্যালটগুলোর মধ্যে নৌকা এবং আরও দুজন মহিলা ও পুরুষ মেম্বার প্রার্থীর প্রতীকে সিল মারা ছিলো।

এ অবস্থায় বিকাল ৩টার দিকে পুরো ইউনিয়নের ভোট স্থগিত করে প্রশাসন। এছাড়াও অভিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও রিটার্নিং কর্মকর্তা আরিফুল হককে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট স্থগিত হওয়া ইউনিয়ন পরিদর্শনে গেছেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট