1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান  জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আশঙ্কাজনক ২ ভাই জকিগঞ্জে মাদ্রাসায় দানের নামে অভিনব প্রতারণা সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ): নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি’র নিরলস প্রচেষ্টা অব্যহত জকিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ  বিএনপি ছাড়বেন না চাকসু মামুন জকিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু জকিগঞ্জে রাগীব-রাবেয়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ): নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি’র নিরলস প্রচেষ্টা অব্যহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার দুই মাস অতিক্রম করেছেন। এই সময়ে এমপি হিসেবে মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি নির্বাচনের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন, যা সর্ব মহলে প্রশংসা কুড়াচ্ছে। তবে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট চলমান জ্বালানি সংকট ও বিদ্যুৎ সংকটের ফলে সাধারণ জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। জ্বালানি সংকটের মধ্যে দাম বৃদ্ধি না হলেও সংকট মোকাবিলায় সরকার ‘সঠিক ব্যবস্থাপনা’ করতে না পারা ও বিদ্যুতের চরম লোডশেডিং নিয়ে গ্রাম-গঞ্জে বেশ সমালোচনা ও চ্যালেঞ্জের মুখে পড়েছেন নতুন সংসদ সদস্যরা। সচেতন মহল বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক একটি সমস্যা হিসেবে বুঝতে পারলেও গ্রাম-গঞ্জের স্ব-শিক্ষিত এবং অর্ধ শিক্ষিত মানুষজন মনে করছেন এটি এমপিদের ব্যর্থতা।

জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে দেওয়াল ঘড়ি প্রতীকে নিরঙ্কুশ বিজয় লাভ করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। অত্যন্ত জনপ্রিয় ও চৌকস আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ আবুল হাসান প্রথম দিকে নির্বাচন করতে অনীহা প্রকাশ করলেও দলীয় সিদ্ধান্ত এবং জনগণের চাঁপে শেষ পর্যন্ত নির্বাচনে আসেন। তাঁর নির্বাচনী মাঠে আগমনকে কেন্দ্র করে মাঠে আলোচনা ও সমালোচনার শেষ ছিলনা। কতিপয় লেবাসধারীদের সীমাহীন মিথ্যা অপপ্রচারে নির্বাচনী মাঠে চরম বেগ পেতে হয় কর্মী সমর্থকদের। তারপরও তুমুল জনপ্রিয় এই আলেম সকল অপপ্রচার ও বিরোধীতা মোকাবেলা করে মাত্র কয়েক দিনের প্রচেষ্টায় তুলনামূলক অল্প ব্যায়ে এমপি নির্বাচিত হন। বৃহত্তর সিলেটের ১৯টি আসনের মধ্যে ১১ দলীয় ঐক্যের যে একজন এমপি নির্বাচিত হয়েছেন তিনি-ই খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি নির্বাচিত হওয়ার পর শুরু হয় অন্য রকম অপপ্রচার। বিরোধী পক্ষ বলতে শুরু করেন, তিনি বিরোধী দলের এমপি এবং একজন মসজিদের ইমাম; তাই তিনি কিছুই করতে পারবেন না। অথচ এসব সকল অপপ্রচারকারীদের মূখে কুলুপ দিয়ে খুবই অল্প দিনে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি। ইতিমধ্যে সংসদ অধিবেশনে তিনবার কানাইঘাট-জকিগঞ্জের জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিয়ে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। সংসদে তাঁর জ্বালাময়ী ও আবেগঘন বক্তব্য দেশের শীর্ষ মিডিয়ায় বারবার আলোচিত হয়েছে। সংসদের স্পিকার তাঁর বক্তব্য শোনে আবেগ তাড়িত হয়ে যোগাযোগ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে সুপারিশ করে পার্লামেন্টে নজির সৃষ্টি করেছেন। একদিকে একজন নতুন এমপি, অপরদিকে তিনি বিরোধীদলের হয়ে সংসদে গিয়েছেন এবং একজন সাধারণ মসজিদের ইমামের এমন বক্তব্য শোনে সংসদের বাকি সদস্যসহ সর্ব মহলে বেশ আলোচিত হয়েছেন। সাধারণ জনগণ একজন ইমামের এমন প্রতিভা দেখে অভিভূত হয়েছেন।

সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি শপথের মাধ্যমে মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান কানাইঘাট ও জকিগঞ্জের এমপি হিসেবে দায়িত্ব পেয়ে সংসদের পৃথক ৩টি অধিবেশনে কানাইঘাটের বন্ধ থাকা লোভাছড়া পাথর কোয়ারী পরিবেশের ভারসাম্য বজায় রেখে খোলে দেয়া, দীর্ঘ একযুগ থেকে ভেঙ্গে যানচলাচলের অনুপযোগী কানাইঘাট গাজী বুরহান উদ্দিন সড়ক সংস্কার, কানাইঘাটের মমতাজগঞ্জ এলাকায় সুরমা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি, জকিগঞ্জকে রাষ্ট্রীয়ভাবে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি, জকিগঞ্জের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ জকিগঞ্জ-শেওলা সড়ক সংস্কার, সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ সহ দুই উপজেলার শিক্ষা ও স্বাস্থ্য খাতের চরম সংকটের বিষয়টি তুলে ধরেছেন। এছাড়াও নিজ নির্বাচনী এলাকার খাল খনন, মসজিদ, ঈদগাহ, মন্দির ও শশ্বানে বরাদ্ধ প্রদান, গ্রামীণ রাস্তা ঘাট ও কালভার্ট নির্মাণে ব্যবস্থা গ্রহণে জোর পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে বিগত ঈদে সরকার প্রদত্ব ঈদ বোনাস ও শাড়ি কাপড় সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে বিতরণ করে বেশ প্রশংসিত হয়েছেন।

মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি’র বিগত দিনের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন বলেন, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের এমপি মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তার অনেক কাজই শুরু করতে পেরেছেন। এরমধ্যে নদী ভাঙন কাজের জন্য সরকার থেকে ১২৭৩ কোটি টাকা বরাদ্ধ পাওয়া, শেওলা-জকিগঞ্জ সড়কের টেন্ডার পর্যায়ে নিয়ে আসা ও গাজী বুরহান উদ্দিন সড়কের কাজ বাস্তবায়নে নতুন করে ইস্টিমিট তৈরি করা ছিল চোখে পড়ার মতো। আমি মনে করি, এটা এমপি সাহেবের সফলতা। শুরুটা আমরা ভালোভাবে করতে পেরেছি।

একইভাবে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান বলেন, সিলেট-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বিগত দুই মাসে এত কাজ বাস্তবায়নের উদ্যোগ নিতে পারবেন বলে আমাদের ধারণাই ছিল না। মাত্র দুই মাসেই উন্নয়ন কাজের যে তৎপরতা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে আগামী পাঁচ বছরে তিনি কানাইঘাট ও জকিগঞ্জের জনগুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করা সম্ভব।

জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার বলেন, আমি মনে করি- সবকিছু মিলিয়ে বিগত দুই মাসে সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান যে সাফল্য দেখিয়েছে, এটা অভূতপূর্ব। এই রকম দৃষ্টান্ত খুব বেশি নেই যে, সমস্ত দিকের ওপর নিয়ন্ত্রণ রেখে তিনি সাফল্য অর্জন করেছেন।

সংসদ সদস্য হিসাবে বিগত দিনের কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি বলেন, জনগণ আমাকে ভালোবেসে ব্যক্তিগত স্বার্থ ছাড়াই নির্বাচিত করেছে। আমিও নিজের কোন স্বার্থ ছাড়াই জনগণের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমি আমার নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ সব দাবিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছি। এসব দাবির অনেকগুলোই অল্প দিনের মধ্যে বাস্তবায়ন হবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, তাকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসেন। সংসদের স্পিকার থেকে শুরু করে সরকার দল এবং বিরোধী দলের সকল সংসদ সদস্য তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে তিনি আগামী পাঁচ বছরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ সব কাজ সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট