1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

জকিগঞ্জে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি’র ঈদ উপহার বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

জকিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী’র ব্যক্তিগত পক্ষ থেকে গ্রাম পুলিশ এবং সুবিধাবঞ্চিত লোকজনকে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, চাল, তেল, ময়দা, চিনি, সেমাই প্রদান করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন- জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র রায়, উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন ও উপপরিদর্শক (মিডিয়া) মফিদুল হক সজলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সুশৃঙ্খল ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করায় জকিগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও এমপি হুছামুদ্দীন চৌধুরীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে গ্রাম পুলিশ ও সুবিধাবঞ্চিত লোকজন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট