1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট

জকিগঞ্জে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে এক লেগুনা চালকের মৃত্যু!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪

জকিগঞ্জে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আব্দুল হালিম (৫৫) নামের এক লেগুনা (পিকআপ) গাড়ি চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মুহিদপুর গ্রামের মৃত রনই মিয়ার ছেলে।
বুধবার (১৯ জুন) সকালে স্থানীয় মুহিদপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিলেন সকাল ৯ টার দিকে। তখন পানির স্রোতে তিনি নিখোঁজ হন। এরপর দুপুর ২টার দিকে শাহবাগ মুহিদপুর এলাকায় তার লাশ ভেসে ওঠে। নিহত আব্দুল হালিম পেশায় লেগুনা (পিকআপ) চালক ছিলেন। নিহতের তিনটি মেয়ে সন্তান রয়েছে বলে জানা গেছে।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মহরম আলী জানান, বন্যার পানিতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধারের পর উর্ধ্বতন কর্মকতাগণের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট