1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবীর মামলায় এটিএম ফয়ছলের ৬ বছরের সাজা

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সিলেটের জকিগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবীর মামলায় কথিত ফেসবুক সাংবাদিক এটিএম ফয়ছল আহমদ (৪৩)-কে ৬ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত, সিলেট-এর পেশকার মোহাম্মদ সেলিম রানা।

মঙ্গলবার (২৯ এপ্রিল ) অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত, সিলেট-এর বিজ্ঞ বিচারক সৈয়দা আমিনা ফারহিন চাঞ্চল্যকর এ রায় প্রদান করেন।
দীর্ঘ প্রায় ৭ বছর বিচারকার্য শেষে বিজ্ঞ বিচারক আলোচিত এটিএম ফয়ছল আহমদকে পলাতক দেখিয়ে দন্ডবিধি ৩৮৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত এটিএম ফয়ছল আহমদ জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত দরগাবাহারপুর গ্রামের মৃত আব্দুল করিম উরফে মেনাই মিয়ার ছেলে।
জানা যায়, ২০১৮ সালের ১লা নভেম্বর সিলেটের জকিগঞ্জ বাজারে অবস্থিত শরীফ ট্রেডার্সের ম্যানেজার জকিগঞ্জ উপজেলার দরগাবাহারপুর গ্রামের মাওলানা মুহিউদ্দিন মহসিন নিজ বাড়িতে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে দোকান মালিক মোঃ আবুল হারিছ শরীফকে সাংবাদিক পরিচয়ে ভয় দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেন এটিএম ফয়ছল।
বাদী আবুল হারিছ শরীফ মামলায় উল্লেখ করেন, সাংবাদিক পরিচয়ে এটিএম ফয়ছল ২০ হাজার টাকা চাঁদা দাবী করে বলে, টাকা না দিলে আমি আমার দোকানের ম্যানেজার মহসিনকে হত্যা করে ঘরের তীরে ঝুলিয়ে রেখেছি বলে ফেসবুকসহ পত্র-পত্রিকায় প্রচার করবে। সে এমন ভাবে প্রচার করবে যাতে আত্মহত্যার মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়ে যাবে।
এমন চাঁদা দাবীর প্রেক্ষিতে ২০১৮ সালের ১০ নভেম্বর জকিগঞ্জ থানায় তিনি ৩৮৫ পেনাল কোড-১৮৬০ চাঁদা দাবী করার অপরাধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ৭ বছরের মাথায় চাঞ্চল্যকর এ রায়ে বাদী আদালতের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, বহু পরিচয়ধারী এটিএম ফয়ছল মূলত জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সে নানা সময়ে নানা পরিচয়ে মানুষকে বিপাকে ফেলে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করে বলে একাধিক অভিযোগ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট