1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১ জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ

জকিগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

ভোটের মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর জকিগঞ্জ উপজেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর শিবগঞ্জস্থ সিলেট জেলা বিএনপির আহবায়কের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনের উপস্থিতিতে উপজেলার ৯টি ইউনিয়ন-এর ৪৫ জন ভোটারের মতামতের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন-সভাপতি মোঃ শফিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ ও সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
উল্লেখ যে, ঘোষিত কমিটির বিষয়টি নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও তাদের সমর্থকরা জানিয়েছেন। তবে এখনো সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত কোন কাগজ এখনো আমাদের হাতে পৌছায়নি। তবে ভোটের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা বিএনপির উল্লেখিত ৫ সদস্য নির্বাচিত হয়েছেন বলে জেলার অনেক নেতা আমাদের জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট