1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট

জকিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ হিসেবে মোশাররফ হোসেন-এর যোগদান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

জকিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের ‘প্রবাসী কল্যাণ সেল’-এর দায়িত্বে থাকা মোঃ মোশাররফ হোসেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে জকিগঞ্জ থানার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে দুপুরে পর তিনি জকিগঞ্জ থানা আসলে তাকে ফুল দিয়ে বরণ করেন জকিগঞ্জ থানা’র অফিসার ও ফোর্সরা।
জানা যায়, ওসি মোশাররফ হোসেন ঢাকার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অন্তর্গত বরাব গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। তিনি ২০০৩ সালে পুলিশের উপপরিদর্শক হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর আগে তিনি সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের ‘প্রবাসী কল্যাণ সেল’-এর দায়িত্ব পালন ছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী ও এয়ারপোর্ট থানা এবং ময়মনসিংহ রেলওয়ে থানায় দায়িত্ব পালন করেছেন।
জকিগঞ্জ থানা’র দায়িত্ব পালনে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, জকিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেমকে মাত্র ১১ মাসের মাথায় গত ১৩ ফেব্রুয়ারি এক পত্রের মাধ্যমে জনস্বার্থে ইন্ডাস্টিয়াল পুলিশ ঢাকায় বদলীর আদেশ দেয়া হলে নতুন ওসি হিসেবে মোঃ মোশাররফ হোসেন যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট