1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ফাহিম আল্ চৌধুরী মতপ্রকাশের স্বাধীনতা: সাংবাদিকেরা কতটা নির্ভয়ে কাজ করতে পারেন? জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী জকিগঞ্জে বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে এনসিপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী শিব্বির আহমদের গণসংযোগ ও মতবিনিময় সভা জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে চুরি-ডাকাতির প্রতিবাদে মানববন্ধন সমাজসেবায় তৎপর ‘হৃদয়ে জকিগঞ্জ’ সিলেট জকিগঞ্জের তৌহিদুর রহমান অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় উর্ত্তীর্ণ শাকসু নির্বাচনে লড়বেন জকিগঞ্জের ইব্রাহিম সৌরভ

জকিগঞ্জ থেকে আত্মসাতকৃত ৪ লক্ষ টাকাসহ এক প্রতারক আটক

সানজিদা লিপা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

জকিগঞ্জ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাতকৃত নগদ ৪ লক্ষ টাকাসহ প্রতারকচক্রের সদস্য ফজল আহমদ (৩৫)কে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে জকিগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন-এর ঈদগাহ বাজার এলাকা থেকে আটক করে।
আটক ফজল আহমদ জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর ফাতেহপুর গ্রামের পাক্কি মিয়ার ছেলে।
জানা যায়, ফজল আহমদ সহ প্রতারকচক্রের সদস্যরা মিলে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন-এর চিনিরচক এলাকার আব্দুস সামাদ লস্করের ব্যবসায় বিনিয়োগকৃত ১৭ লক্ষ ৯ হাজার ৯শত টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় আব্দুস সামাদ লস্কর বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোঃ জাকির হোসেন-এর তত্ত্বাবধানে, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও এসআই রিপন দাস সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ঈদগাহ বাজার এলাকা থেকে প্রতারকচক্রের সদস্য ফজল আহমদকে আত্মসাতকৃত নগদ ৪ লক্ষ টাকা আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, ফজল আহমদ নামে এক প্রতারকচক্রের সদস্যকে ৪ লক্ষ টাকাসহ আটক করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট