1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
  7. dev1908@zakiganjsangbad.com : zakiganjsangbad_dev1908 :
  8. editora9a2@zakiganjsangbad.com : zakiganjsangbad_editora9a2 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জকিগঞ্জ থেকে নিখোঁজের চব্বিশ ঘন্টার ভিতরে স্কুল ছাত্রী মৌলভীবাজার থেকে উদ্ধার: আটক-২

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪

জকিগঞ্জে টিকটকের পরিচয়ে এক স্কুল ছাত্রী কিশোরী টিকটকার আরেক কিশোরের হাত ধরে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ জুলাই) ওই কিশোরীকে মৌলভীবাজার থেকে উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, রোববার সকালে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের এওলাসার (সিরাজপুর) গ্রামের এক কিশোরী মেয়ে ও জি.এম.সি. একাডেমি স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেলে বিদ্যালয় ছুটির পরও ওই কিশোরী আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার রাতে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তাকে খুঁজে বের করতে তৎপর হয় পুলিশ। এক পর্যায়ে মোবাইল ফোন নাম্বার ট্র্যাকিং করে সোমবার সকাল ১০টার দিকে ওই কিশোরীকে মৌলভীবাজার শহর থেকে উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মৃত আবুল হাশেমের ছেলে টিকটকার ফরহাদ হোসেন (২১) ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মৃত মোস্তফা মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪১) কে আটক করা হয়।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, কিশোরীকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, টিকটকের মাধ্যমে সুনামগঞ্জের এক কিশোরের সঙ্গে পরিচয় হয়েছিলো। তারপর ওই কিশোর ফুঁসলিয়ে কিশোরীকে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরীর পর পর পুলিশ কিশোরীকে উদ্ধার করেছে। সেই সঙ্গে টিকটকার কিশোরসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট