1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা

জকিগঞ্জ পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু! এলাকায় শোকের ছায়া

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। সোমবার (৩১ জানুয়ারী) দুপুরের দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের আনারশী গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া সাফওয়ান আহমদ (৭) ও মিনা বেগম (৪)। তারা আনারশী গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের সন্তান।
জানা যায়, সোমবার দুপুরের দিকে পরিবারের লোকজন সাফওয়ান ও মিনাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পেছনের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের ভেসে উঠতে দেখা যায় । পরিবারের লোকজন তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী বলেন, দুপুর ১টার দিকে সাফওয়ান ও মিনা নামের দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন অভিভাবকরা। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট